৩৫০ বছরের কালীপূজায় মেতেছে মানিকচক, জানুন ঐতিহাসিক আরাধনার ইতিহাস

নিজস্ব প্রতিনিধি, মালদা: প্রতিবছরের মতো এবছরও রক্ষাকালী পুজোয় মেতে উঠলেন মানিকচকবাসী।আনুমানিক ৩৫০ বছর ধরে মালদার মানিকচকের মথুরাপুর কর্মুটোলা এলাকায় এই পুজো একই রীতিনীতি মেনে হয়ে আসছে।স্থানীয় সুএে জানা গেছে,আনুমানিক ৩৫০ বছর আগে মানিকচক সহ গোটা মথুরাপুর জুড়ে ভয়াবহ কলেরা রোগের দেখা দেয়।তাতে বহু মানুষের মৃত্যু হয়।সেই সময় একসাধু বলেন মথুরাপুর এই এলাকায় রক্ষাকালী পুজো করলে এই রোগ থেকে মুক্তি পাবে।তার কথা মতোই এলাকাবাসীরা রক্ষাকালী পুজো আরম্ভ করে।ধীরে ধীরে এলাকা থেকে কলেরা রোগ দূর হতে থাকে।সেই সময়কাল থেকে আজও রীতিনীতি মেনে পুজো হয়ে আসছে।এবিষয়ে পুজো উদ্যোগ্যক্তারা বলেন,এই পুজো বহু পুরনো।তবে পুজোর বহু নিয়ম রয়েছে।মায়ের প্রতিমা পুজোর দিন তৈরি করা হয়।প্রতিমার উচ্চতা প্রায় এক থেকে দেড় হাত।পুজোকে কেন্দ্র একরাত মেলাও বসে।এদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুজো হয় এবং সূর্য্যদয়ের আগে মায়ের প্রতিমা বিসর্জন করা হয়।মালদা সহ ভিন্ন রাজ্য ঝাড়খন্ড,বিহার থেকে প্রচুর ভক্তরা আসেন।মানুষের বিশ্বাস ও আস্থা আছে মা রক্ষাকালীর উপর।এই পুজোয় প্রায় ১০ থেকে ১৫ হাজার পাঠা বলি হয়।বর্তমানে মায়ের সুবিশাল মন্দির রয়েছে।প্রতিবছরের মতো এবছর মানিকচক থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।


