রাজ্য

১৯শে এপ্রিল প্রথম দফায় শুরু লোকসভা নির্বাচন। থাকছে কড়া পদক্ষেপ।

রাজ্য: উনিশে এপ্রিল প্রথম দফায় শুরু লোকসভা নির্বাচন। যা সম্পন্ন হবে ৭ টি দফায়। দেশজুড়ে গণনা ৪ ই জুন। এবারের নির্বাচনের থাকছে নয়া পদক্ষেপ। সন্ত্রাস রুখতে এবারের লোকসভা নির্বাচনে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ২০১৯ এর সাত দশায় বাংলায় ভোট হয় ৫৪৩ টি কেন্দ্রে। এরপর ২০২৪ লোকসভা নির্বাচনে জন্য বিশেষ পদক্ষেপ। এবারেও কয়েক দফায় চলবে ভোট এমনটাই আজকের প্রেস কনফারেন্স থেকে জানিয়ে দেন নির্বাচন কমিশনার রাজীব কুমার ।

১৬ই জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ।আজ থেকেই লাগু আদর্শ আচরন বিধি। জানানো হয় এবারের লোকসভা ভোটে ৯৭ কোটি মোট ভোটার সংখ্যা। এবং সাড়ে ১০ লক্ষের বেশি বুথ। যার মধ্যে দেশ জুড়ে থাকবে ৫৫ লক্ষ ইভিএম মেশিন।প্রত্যেক বুথে একটি করে সিনিয়র অফিসার থাকার নির্দেশ ড্রোন দ্বারা করা হবে পর্যবেক্ষণ।

ভোট সন্ত্রাস রুখতে বিশেষ পদক্ষেপ প্রয়োজনে হিংসা আটকাতে আরপিএফ দ্বারা করা পদক্ষেপের বার্তা ভোট সন্ত্রাস রুখতে কমিশনের বিশেষ নির্দেশ অনুযায়ী নজরদারি করবেন ডিএম,এসপিরা। সন্ত্রাস রুখতে ডিএম এসপিদের করা নজরদারির নির্দেশ দেওয়া হয় প্রেস কনফারেন্সে। এছাড়াও প্রতিটি বুথে নজর রাখবে ইনফোর্সমেন্ট এজেন্সি। ভোটের ভোটের দিন যাতে কোনভাবেই গন্ডগোল সৃষ্টি না হয় তার জন্য নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। বলা হয় ভোটের কাজে কোন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীকে যেন না রাখা হয়। এক জায়গায় তিন বছর রয়েছেন এমন আধিকারিকদের বদলির নির্দেশ। মূলত ভোট হিংসা রুখতে এমন হুঁশিয়ারি। কারোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা থাকলে তার জন্যও নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। এবারের নির্বাচনে পেরেছেন নতুন ভোটারদের সংখ্যা। প্রতি বছরের যে কোন মাসে 18 বছর পূর্ণ হবে এমন যে কেউ দিতে পারবেন ভোট, সে কারণেই নেওয়া হয়েছিল আগাম প্রস্তুতি।

এবং আজ জানা গিয়েছে এই নতুন ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লক্ষ্য। মহিলা ভোটার সংখ্যা ৪৭ কোটি ১০ লক্ষ। মহিলা এবং স্বল্প বয়সীদের সুরক্ষার কথা মাথায় রেখে চলবে কড়া নজরদারি।এছাড়াও এদিনের প্রেস কনফারেন্স থেকে জানা যায় এবারের নির্বাচনে বিশেষভাবে সক্ষম ৮২দের উর্ধ্বে বাড়ি থেকে ভোট দানের সুবিধা থাকছে। অর্থাৎ বয়স্ক অসুস্থ মানুষজনর বাড়ি থেকে ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *