শুরু তাম্রলিপ্ত বই মেলা ২০২২

নিজস্ব প্রতিনিধি , তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে শুরু হল তাম্রলিপ্ত বই মেলা। তাম্রলিপ্ত বই মেলা কমিটির আয়োজনে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে শহর পরিক্রমা করা হয়। মেলা চলবে আগামী ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রবেশ সময় দুপুর ২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত।

