রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ময়নার পায়রাচক গ্রামে!
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পায়রাচক গ্রামে সুশান্ত কুমার মন্ডল এর বাড়িতে গতকাল রাত্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। জানা যায় গতকাল রাত্রে সুশান্তবাবুর পরিবার বাড়ির পাশের একটি ক্লাবে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পর চক্ষু চরক গাছ পরিবারের সদস্যদের।
বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির সামনে থেকে তালা ভাঙ্গা ভেতর থেকে দরজা লাগানো এবং পেছনে দরজা ভাঙ্গা অবস্থায় তিনটি তালা ভেঙে চোরেরা বাড়ির ভেতরে ঢুকে। বাড়িতে থাকা আলমারি থেকে বেশ কিছু সোনার গহনা চুরি করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন আনুমানিক প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতো গহনা চুরি হয়েছে। রাতের অন্ধকারে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।


