রাজ্যের ১০কোটি মানুষকে বাংলা সহায়তা কেন্দ্র থেকে সরকারি পরিষেবা
নিউজ বাংলা টুডে ডেস্ক: রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের দশ কোটির বেশি মানুষকে বিনামূল্যে সরকারি পরিষেবা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক টুইটে একে এক মাইলফলক বলে উল্লেখ করে জানান,

সরকারের প্রতিশ্রুতি মত সমাজের তৃনমূল স্তরের মানুষদের এই পরিষেবা দেওয়া হয়েছে। এজন্য তিনি রাজ্যের মানুষ ও সহায়তা কেন্দ্রের কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনেও বাংলা সহায়তা কেন্দ্রগুলি নিরলসভাবে মানুষকে এই পরিষেবা দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

