মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা শহর জুড়ে চলছে জবড়দখল মুক্ত অভিযান।
এবার কি বিলুপ্ত হবে হকার সাম্রাজ্য! ফুটপাতের দোকান মালিকদের নির্দেশ দেওয়া হচ্ছে অবিলম্বে তাদের দোকান সরিয়ে নিতে। সল্টলেকের কলেজ মোড় এলাকায় রয়েছে একাধিক অফিস। যার ফলে অফিস টাইমে তৈরি হয় যানজট। এদিকে টিফিনের সময় সেইসব অফিসের লোকেরাই দোকানে এসে টিফিন করেন। এবার খাবার থেকে রকমারি জিনিসের দোকান সরিয়ে দেওয়া হবে বলে নির্দেশ পুলিশ। কোনভাবেই ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না।
ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার তরফ থেকে ইতিমধ্যেই হুলিয়া জারি করা হয়েছে। তবে শুধু মধ্য কলকাতা নয় দক্ষিণ কলকাতাতেও একই ব্যবস্থা। গরিয়াহাট থেকে কসবা মার্কেট সর্বদা থাকে জনবহুল। গড়িয়াহাটে ফুটপাত দখল করে যে সকল হকাররা এতদিন ব্যবসা করছিলেন তাদের দোকান ভেঙ্গে দেওয়া হয়। গড়িয়াহাট থানার পুলিশ আজ দুপুরে চালায় অভিযান। ফুটপাতের এক তৃতীয়াংশ জুড়ে শুধুই উচ্ছেদ অভিযান চালানো হয় দুপুর থেকে বিকেল পর্যন্ত।
প্রসঙ্গত সোমবার মুখ্যমন্ত্রী আমলা থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপর ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেন। শহর জুড়ে বেআইনি দখলদারি রাশ টানতে হবে। ফুটপাতে জাঁকিয়ে বসে ব্যবসা করা চলবে না। পুলিশ চোখে ধুলো লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন মমতা। এরপর গড়িয়াহাট যদু বাবুর বাজার থেকে ধর্মতলা এসএসকেএম পর্যন্ত চলছে দখলমুক্ত অভিযান।

