পাঁশকুড়াপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নারান্দা এলাকার বাসিন্দা আশীষ বেরার মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী দিচ্ছিলেন। তিনটি পরীক্ষা দিয়েছে ওই মেয়েটি। গতকাল ভোররাতে নিজের রুমের ভেতরে প্রিয়াঙ্কা বেরার(১৫) ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় বাড়ির লোকজন।

প্রিয়াঙ্কার বেরা বাবা আসিস বেরা ক্যান্সার রোগে আক্রান্ত। ভর্তি রয়েছে একটি বেসরকারি হাসপাতালে। ঠিক সেই সময় প্রতিবেশীদের কাছ থেকে খবর যায় প্রিয়াঙ্কা বেরা ইলেকট্রিক শক খেয়েছে। পরে এসে দেখেন প্রিয়াঙ্কা ঝুলন্ত অবস্থায় রয়েছে। কি কারনে আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়।

মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।পাঁশকুড়া গার্লস স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা বেরা। পরিবারের দাবি কোনরকম ঝামেলাও হয়নি ওর সাথে তবে কি কারনে ও আত্মহত্যা করল তা জানিনা।পরিবারের তরফ থেকে পাঁশকুড়া থানায় জানানো হয়েছে। কি কারনে এই মৃত্যু তা তদন্ত করছে পাঁশকুড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *