জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজমহিষাদল

মহিষাদলে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মহিষাদলঃ মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে মহিষাদলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাঞ্চনপুর সুশীল ধাড়া স্মৃতি সংঘের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে প্রায় একশোর বেশি রক্তদাতা রক্তদান করেন। এদিন হলদিয়া ব্লাড ব‍্যাঙ্কের হাতে রক্ত তুলে দেওয়া হয়। প্রত‍্যেক রক্তদাতার হাতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আগামী দিনে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে এধরনের আরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *