পূর্ব মেদিনীপুর

মহিষাদল রাজ কলেজে পরীক্ষা ঘিরে তুলকালাম!

হলদিয়া আইন কলেজের পরীক্ষা চলছে মহিষাদল রাজ কলেজে, পরীক্ষা ঘিরেই তুলকালাম কলেজে, পরীক্ষা ঘিরেই শুরু অশান্তি। গন্ডগোলের সূত্রপাত হিসেবে চাঞ্চল্যকর দাবি আনছেন পরীক্ষার্থীরা, কলেজের গেট ঘেরাও করে কার্যত বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা।

মূলত মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদের সাথেই বচায় জড়িয়ে পড়েন আইন কলেজের ছাত্রছাত্রীরা।পরীক্ষারত ছাত্র-ছাত্রীদের অভিযোগ রাজ কলেজের ছাত্র ইউনিয়ননের সদস্যরা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করে।

এমনকি পরীক্ষার সময় ইউনিয়নের ছেলেরাই পরীক্ষায় গার্ড দেওয়ার পাশাপাশি রীতিমতো পরীক্ষার্থীদের হেনস্থা করে বলে অভিযোগ। পরীক্ষার সময় শেষ হতেই এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন আইন কলেজের ছাত্র-ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *