দক্ষিণ দিনাজপুর

মমতার নিশানায় সুকান্ত!

বালুরঘাটে বিপ্লব আনতে মরিয়া সুপ্রিমো রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের একেবারে নাকের ডগায় সভা করলেন তৃণমূল সুপ্রিম। বালুরঘাটের ভূমিপুত্র বলে মন্ত্রী বিপ্লবের প্রশংসায় ভরিয়ে দিলেন অন্যদিকে আগাগোড়া নিন্দায় ছারখার করে দিলেন সুকান্ত মজুমদারকে। বালুরঘাটের তৃণমূল প্রার্থীর সমর্থনে বাঘ ইট মাঠে প্রকাশ্য জনসভা করলেন মমতা। তবে এই সভায় আক্রমণের মূল বিষয়বস্তু ছিল সুকান্ত মজুমদার।

সভার শেষে জেলার নেতা ও বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী বিপ্লব মিত্র কে সাথে নিয়ে চলার বার্তা দিলেন মমতা। গত লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলকে প্রায় ৩৫ হাজার ভোটে হারিয়ে জয়লাভ করে বিজেপি। জয়ের ব্যবধান কম হওয়ার কারণ হরিরামপুর কুশমন্ডি কুমারগঞ্জ এবং ইটাহারে বিপুল অংশের মানুষ পাশে ছিলেন শাসকদলের। আর ওই এলাকা থেকেই প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী। এর আগে গঙ্গারামপুরে অভিষেকের সভায় মাঠ ছিল ফাঁকা।

তা নিয়ে রোসের মুখে পড়তে হয় তৃণমূল প্রার্থীকে। প্রার্থী হয়েই দলের কোর কমিটি পরিবর্তন করে ফেলেন তিনি। ব্লক সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি নিয়োগ করেন। আর তা নিয়ে তৃণমূলের অভ্যন্তরে বিপ্লবের এই বিপ্লবী মনোভাব কিছুটা ব্যাক ফুটে খেলছিল। হাতে আর কয়েকটা দিন, তাই হাত জোড় করে মমতার আর্জি, বিপ্লবকে ভোট দিন, ওর সাথ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *