ভয়াবহ দুর্ঘটনা ঝাড়গ্রামে! বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক।
ঝাড়গ্রাম: সোমবার সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো ঝাড়গ্রামে। জানা গিয়েছে,ঝাড়গ্রামে বালিভাসা টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের মুখমখি সংঘর্ষ ঘটে। ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৭ জন আহত বলে খবর পাওয়া যাচ্ছে।তাদের মধ্যে ২জনের আঘাত গুরুতর।দুর্ঘটনার পরেই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। এদিকে খবর পেয়েই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল। এদিকে এই দুর্ঘটনার জেরে ৬ নং জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে
।এদিকে খবর পেয়েই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে পৌঁছেছেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল। আহতদের দ্রুততার সাথে চিকিৎসা চলছে।


