বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে প্রথম সম্মিলিত বৈঠক হবে পাটনায়

নিউজ বাংলা লাইভ: পাটনায় ১২ ই জুন বসছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। কলকাতায় জেডিইউ নেতা, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ মুখ্যমন্ত্রী, আর জেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রধান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পাটনাতেই বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে প্রথম বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, আগের দিন রাতেই পাটনায় পৌঁছাবেন তিনি।কংগ্রেস, আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল ১২ই জুনের বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে।

