কেশিয়াড়িপশ্চিম মেদিনীপুররাজনীতিশীর্ষ খবর

বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে কেশিয়াড়ি থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন রুখতে পুলিশ সক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিল বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন। মঙ্গলবার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই ও মহিলা সংগঠন ডিডব্লুএ-এর পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।

সংগঠনগুলির দাবি, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযানে দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিঃশর্তে মুক্তি, আন্দোলনকারীদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ হয়রানি বন্ধ করতে হবে। কেশিয়াড়ি থানার পুলিশ আধিকারিককে ডেপুটেশন দিয়েছে তিনটি সংগঠন। থানার সামনে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে তিনটি সংগঠনের অনেকেই অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *