Breakingকাঁথি

বনমালীচট্টা হাইস্কুল এনএসএস ইউনিটের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো

নিউজ বাংলা লাইভ : সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম ও মূল্যবোধের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন ও পরিবেশ দূষণ রোধের লক্ষ্যে কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুল এনএসএস ইউনিটের উদ্যোগে সোমবার বিকেলে আয়োজন করা হলো ৫০-তম বিশ্ব পরিবেশ দিবস।

এই কর্মসূচীর অংশ হিসেবে ‘বিট প্লাস্টিক পলিউশন’—প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্কুল ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় তিনটি পর্বে কর্মসূচী সম্পন্ন করে এনএসএস স্বেচ্ছাসেবক ছাত্ররা। প্লাস্টিক জাতীয় বর্জ্য অপসারণ, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় সচেতনতা কর্মসূচী অভিযান পরিচালনা করেন এই ইউনিটের প্রোগ্ৰাম অফিসার শিক্ষক অজয় গিরি, অশোক বর্মন, সুমন দাস, সুপ্রকাশ প্রধান, মানিক বারুই সহ অন্যান্যরা। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা শিবিরে অংশগ্রহণ করে। সুজিত মণ্ডল, দেবব্রত দাস, সৌরভ বর্মন, সম্পদ মাইতি, অঙ্কন বর প্রমুখ ছাত্ররা পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type