ফের লাইনচ্যুত! দাড়িয়ে থাকা যাত্রীবাহি ট্রেনে ধাক্কা এক্সপ্রেসের। ৩টি কামরা লাইনচ্যুত, হতাহত বহু।

নিউজ বাংলা লাইভ : রাতের অন্ধকারে ফের ট্রেন দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনা ঘটল। সেখানে প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি এক্সপ্রেস ট্রেনের। তাতে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ১০ জন। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল। ওভারলোড কেবলে ব্রেক পেয়ে লাইনের উপর দাঁড়িয়ে যায়। সেই সময় পলাশ এক্সপ্রেস এসে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে ধাক্কা মারে। তাতে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইচ্যুত হয়ে যায়।


