তমলুকপূর্ব মেদিনীপুর

প্লাস্টিক মুক্ত দিঘা সহ জেলা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের

তমলুক: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষের আনাগোনা ঘটছে। পর্যটনকেন্দ্র হওয়ায় বেশকিছু এলাকায় প্লাস্টিকের ব্যবহার রয়েছে। ফলে যত্রতত্র প্লাস্টিক পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। প্লাস্টিক জমে থাকার কারনে জল নিকাশির যেমন সমস্যা হচ্ছে তেমনি সমুদ্রের প্রানীকূলের সমস্যা হচ্ছে। সেই সমস্ত সমস্যাকে সমাধান করতে হবে।

বৃহস্পতিবার তমলুকে নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে বৃক্ষ রোপণ এবং ভারতীয় ক্রিকেটার সহায্যকারী বিশ্বকাপ জয়ী দয়ানন্দ গড়ানিকে সংবর্ধনা সভার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। দূষণ নিয়ন্ত্রণে যেমন প্লাস্টিক বর্জনের প্রয়োজন তেমনি উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণের প্রোজন রয়েছে। তাই আমরা অরণ্য সপ্তাহে যেমন গাছ লাগালাম তেমনি দিঘার বেশ কয়েকটি জায়গা আমরা প্লাস্টিকের ছড়াছড়ি ছবি পেয়েছি।

সেই ছবি দেখিয়ে এলাকায় প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি আগামীদিনে গ্রহন করা হবে। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, উষ্ণায়নের মূল কারন পরিবেশে সেইভাবে বৃক্ষ রোপণ না হওয়া। জেলার প্রশাসনিক ভবন নতুন তৈরি হয়েছে। ভবনের চারপাশে গাছ লাগানোর প্রয়োজন রয়েছে।তাই আমরা উদ্যোগ নিয়ে বেশ কিছু গাছ লাগালাম। সেই সাথে সম্প্রতি বিশ্বকাপ জয়ী দয়ানন্দ গড়ানিকে সংবর্ধনা দিতে পেরে খুব ভালো লাগছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে বেজায় খুশি দয়ানন্দ গড়ানি। তিনি বলেন,আমি যেখানেই যাই দেখতে পাই গাছ। খুব ভালো লাগে। আমিও চাই আমাদের রাজ্যে জেলায় গাছে ভরে উঠুক। আমিও উদ্যোগ নিয়েছি এলাকায় গাছ লাগানোর। গাছ আমাদের প্রাণ বাঁচাতে সাহায্য করে তাই সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *