তমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

পুজোর উদ্বোধনের ফিতে কাটা নিয়ে দড়ি টানাটানি তমলুকে।

নিজস্ব প্রতিনিধি,তমলুক:-অক্টোবরের শুরুতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বর্তমানে প্রতিটি বনেদি বাড়ি থেকে ক্লাবগুলিতে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। জেলায় জেলায় বিগ বাজেটের পুজোয় একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নানা আয়োজন। সেই আয়োজনের মধ্যে পড়ে দুর্গাপুজোর উদ্বোধন। এবার দুর্গাপূজোর উদ্বোধন কে করবে তা নিয়ে একটি ক্লাবে পুজো কমিটিদের মধ্যে ভোটাভুটি হয়ে গেল তমলুকের একটি ক্লাবে শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ভারত সংঘ ক্লাবে। এবারে তাদের পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। থিমের প্যান্ডেল থেকে প্রতিমা সবকিছুতেই চমক দেবার পালা। কিন্তু পুজো শুরুর আগেই পুজোর উদ্বোধন কে করবে তা নিয়ে দ্বিধা বিভক্ত ক্লাবের সদস্যরা। আর তা নিয়ে নিজেরাই বসে ভোটাভুটির সিদ্ধান্ত নিল। ক্লাবের এক পক্ষ চাইছে শাসকদলের স্থানীয় বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র কে। আবার আরেক পক্ষের দাবি পুজোর উদ্বোধন করুক রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৬ সেপ্টেম্বর সন্ধ্যেবেলা ক্লাবের সদস্যরা বসে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেয় এবারের দুর্গাপূজার উদ্বোধন করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। দুর্গাপূজার উদ্বোধন ঘিরে এই দড়ি টানাটানি নিয়ে শোরগোল তমলুকের নিমতৌড়ি জুড়ে। জেলায় এই প্রথম কোন পুজো কমিটির পুজোর উদ্বোধন কে করবে তা নিয়ে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type