এগরাপূর্ব মেদিনীপুর

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষিক সমিতির এগরা পশ্চিম চক্র কমিটির ৩৬ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল।

পূর্ব মেদিনীপুর : রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের চোরপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত হয় সংগঠনের এই বার্ষিক সম্মেলন। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ্য ভাতা অবিলম্বে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের দিতে হবে। স্বচ্ছতার সঙ্গে স্কুলগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে।

সেইসঙ্গে প্রতিটি স্কুলে কম্পিউটার দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্কুলের পরিকাঠামো উন্নয়নে অবিলম্বে সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নরেশ জানা, সম্পাদক মানস ওঝা, কোষাধ্যক্ষ অসিত পাহাড়ি, সংগঠনের জেলা সহ-সভাপতি বিমলেন্দু দাশ, জেলা কমিটির সদস্য অশোক পাহাড়ি, জোন কমিটির সভাপতি শুলোকবন্ধু বাগ, জেলা কমিটির সদস্য তপন গিরি, অজিত দাস ও সুবির ওঝা, অদ্বিতী দাসমহাপাত্র প্রমুখ।

প্রসঙ্গত, এদিন আরজিকরের তরুণী চিকিৎসকের খুনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে সংগঠনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *