শিলিগুড়ি

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার!

এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের অনতিবিলম্ব পরেই অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার। সম্প্রতি এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল জগদীশ রায় নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। জগদীশ রায় এলাকায় লোকশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। খড়িবাড়ির চক্কর মারি শ্মশান ঘাট এলাকায় অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

চাকরি দেওয়ার নাম করে নবম শ্রেণীর ছাত্রীর উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। চাকরির প্রলোভন দেখে ঘরে ডেকে নিয়ে গিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে অভিযুক্ত জগদীশ রায়ের বিরুদ্ধে। গতকাল মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে সোজা খরিবারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। গোটা ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নামে খড়িবাড়ি থানার পুলিশ।

এদিকে অভিযুক্তকে পাকড়াও করার আগেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *