দেশের অগ্রগতির জন্য কংগ্রেসকে প্রয়োজন: অধীর চৌধুরী
নিউজ বাংলা টুডে ডেক্স: প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী বলেছেন, দেশের অগ্রগতির জন্য কংগ্রেসকে প্রয়োজন।

বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, কর্ণাটক নির্বাচনের প্রভাব ২৪-এর লোকসভায় পড়বে না। দল মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে দারুণ সাফল্য পাবে বলে উল্লেখ করেন তিনি।

CPIM, কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ে অভিনন্দন জানিয়েছে। দলের পলিটব্যুরোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, কর্ণাটকের মানুষ বিজেপিকে স্পষ্ট প্রত্যাখ্যান করেছেন। সীমাহীন দুর্নীতি এবং অপশাসন, এর জন্য দায়ী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

