দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে প্রবেশ করলো বর্ষা: জানালো আবহাওয়া দপ্তর
নিউজ বাংলা লাইভ: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিবঙ্গের কিছু অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলী ও পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করেছে। পরিস্থিতি অনুকূল থাকায় আগামী দু-তিনদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি অংশেও বর্ষা নামবে বলে

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা কমবে। তাপপ্রবাহেরও আর সতর্কতা থাকছেনা।অন্যদিকে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ইতোমধ্যেই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ২২ শে জুন পর্যন্ত এই বৃষ্টি চলবে পাহাড়ের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। এর মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এই বৃষ্টির ফলে নদীগুলিতে জলস্তর বৃদ্ধি ও ধস নামার আশঙ্কা রয়েছে।

