জেলাদীঘাপূর্ব মেদিনীপুর

দীঘায় (NDRF) টিমের প্রস্তুতি , এগরা ব্লকে মাইকিং করে সতর্কীকরণ

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর :: ঘুর্ণিঝড় ‘জাওয়াদ’ এর জেরে আবহাওয়া খারাপ হতে পারে উপকূলবর্তী এলাকায়। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় সমস্ত কিছুর উপরে নির্দেশিকা জারি করা হয়েছে বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর। তবে এই নির্দেশ আগামী সোমবার পর্যন্ত বহাল থাকবে। ইতিমধ্যে দীঘা সমুদ্র সৈকতে এনডিআরএফ দল পৌঁছয়। রাতের মধ্যে মৎসজীবিদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার জন্যও বার্তা পাঠানো হয়েছে। এ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লকের পাশাপাশি এগরা-১ ব্লক এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইক করে প্রচার চালানো হচ্ছে বলে দাবি খোদ বিডিও সুমন ঘোষের। আমরা ২৪ ঘন্টাই প্রশাসনের তরফে নজরদারি চালাবো। ব্লকে খোলা থাকবে বিশেষ কন্ট্রোল রুম।
অন্যদিকে জাওয়াদ সতর্কবার্তায় সৈকত নগরী দিঘায় নামলো এনডিআরএফ এর জাতীয় বিপর্যয় মোকাবিলা। ইতিমধ্যে তাঁরা প্রস্তুতি পর্ব শুরু দিয়েছে দীঘার সৈকত নগরীতে। পাশাপাশি এনডিআরএফের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের দুদিন সমুদ্র পাড়ে না আসার অনুরোধ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type