পশ্চিম মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতি

তৃনমূলের পঞ্চায়েত সদস্য দীলিপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ী:-পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মীদের উজ্বীবিত করতে অঞ্চল কর্মী সম্মেলন করল বিজেপি। বৃহস্পতিবার কেশিয়াড়ী উত্তর মণ্ডলের ঘৃতগ্রাম ১ অঞ্চল বিজেপি এই সম্মেলনের আয়োজন করেছিল ছেবদা এলাকায়। সম্মেলনে পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক কর্মীরা উপস্থিত হয়েছিলেন।সম্মেলন শুরুর আগে এলাকায় মিছিল করে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের উদ্বুদ্ধ করতে ও কাজের রূপরেখা ঠিক করতেই ছিল সম্মেলন।সস্মেলন থেকে তৃণমূলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতৃত্বরা।উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ,মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিশ্র সহ জেলার ও মন্ডলের নেতৃত্বরা। একইসাথে এদিন কর্মী সম্মেলন শুরুর আগেই হলো যোগদান কর্মসূচি। সম্মেলন শুরুর আগেই তৃণমূলের টিকিটে জেতা এক পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করলেন। পচাখালী এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মঙ্গল বাস্কে-সহ তৃণমূলের দশটি পরিবার বিজেপিতে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type