তৃনমূল নেতার ফেসবুক একাউন্ট হ্যাক! অশ্লীল ছবি পোস্ট, থানায় অভিযোগ দায়ের
নিউজ বাংলা লাইভ :পূর্ব মেদিনীপুর জেলার, রামনগর বিধানসভার, রামনগর ২ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, দেপাল অঞ্চল প্রধান তৎসহ দেপাল সমবায় কৃষি উন্নয়ন লিমিটেডের সম্পাদক অনুপ কুমার মাইতি সকালে বুঝতে পারেন তার নামের ফেসবুক পেজটি দেখা যাচ্ছে না। ওই পেজটাকে তিনি অ্যাক্সেস করতে পারছেন না তখন বুঝতে পারেন তার পেজটি কেউ ইউজার আইডি এবং পাসওয়ার্ড চুরি করেছে।তারপর দেখেন পেজটা অন্য কেউ অ্যাক্সেস করছে, রবিবার সন্ধ্যা বেলায় রামনগর থানায় জিডি করলেন, রামনগর থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে।■এই পেজটিতে প্রায় ৫০ হাজারের কাছাকাছি ফলোয়ার ছিল।

রাজনৈতিক কাজের প্রচারের জন্য সামাজিক মাধ্যমে সবসময় নিজেকে সক্রিয় রাখতেন অনুপ বাবু। প্রত্যহ তার প্রশাসনিক কাজগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতেন এই পেজের মাধ্যমে। কিন্তু গতকাল রাত থেকে তিনি তার ফেসবুক পেজটি আর চালাতে পারছেন না।অনুপ বাবুর অভিযোগ

কোন ব্যাক্তি বা কোন হ্যাকার ওনার এই ফেসবুক পেজটি হ্যাক করে নিয়েছে। এবং বর্তমানে ফেসবুক পেজটির আইডি ও পাসওয়ার্ড পরিবর্তন করে দেওয়া হয়েছে। এ কারণে অনুপ বাবু নিজের পেজটি ব্যবহার করতে পারছেন না। অন্যদিকে বিভিন্ন অশ্লীল ছবি এবং ভিডিও শেয়ার করে অনুপ বাবুর বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। হ্যাক হওয়া পেজে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছানোর জন্য যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন তিনি। রামনগর থানায় তিনি একটা অভিযোগ করেছেন। সাধারণ মানুষের কাছে তিনি জানিয়েছেন বর্তমানে ওই পেজটিকে যাতে উনারা ফলো না করেন। সকলকে পেজটিতে রিপোর্ট করার জন্য অনুরোধ করেছেন তিনি।রামনগর বিধানসভায় এইভাবে একজন রাজনৈতিক জনপ্রতিনিধির ফেসবুক একাউন্ট হ্যাক কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্তে নেমেছে রামনগর থানার পুলিশ।

