তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল
পূর্ব মেদিনীপুর: ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল নিমতৌড়িতে। বুধবার দুপুরে নিমতৌড়িতে শহীদ মাতঙ্গিনী কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এবং তমলুক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে শহীদ মাতঙ্গিনী হাজরা গভঃ মহিলা কলেজে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ দে ,তমলুক ব্লক সাধারণ সম্পাদক মধুসূদন জানা,তমলুক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জগদীশ জানা , উত্তর সোনামুই অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেব রঞ্জন জানা প্রমুখ।


