ঝাড়গ্রামে ভয়াবহ দূর্ঘটনা,মৃত ১, আহত পাঁচ
ঝাড়গ্রাম: ভয়াবহ দূর্ঘটনা ঘটে গেল ঝাড়গ্রামে। এদিন ঝাড়গ্রামের বরীয়ায় এলাকায় এই দূর্ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় মৃত এক। গুরুতর আহত পাঁচ। পরিস্থিতি সামলাতে সিআরপিএফ এবং পুলিশ যৌথ ভাবে কাজ শুরু করেছে। অভিশপ্ত গাড়ি ঘিরে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে।
পাশাপাশি গাড়ির কাঁচ ভাঙচুর করে উত্তেজিত জনতা।এই ঘটনায় ঝাড়গ্রামের ৫নং রাজ্য সড়ক দীর্খক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে। গ্রামবাসী দের দাবি উপযুক্ত ক্ষতিপূরণ দিলে গাড়িটি ছাড়া হবে। এদিকে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে সিআরপিএফ ও ঝাড়গ্রাম জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্ত্বে আনার চেষ্টা করে।
উল্লেখ ,লোধাশুলি তে খাওয়াদাওয়া করে স্বামী-স্ত্রী এবং তাদের ছেলে ও ড্রাইভার ঝাড়গ্রাম ফিরছিলো। বরিয়ার কাছে হঠাৎ করেই গাড়িটি রাস্তা থেকে নেমে যায় জমিতে। সেখানে তখন কয়েকজন মহিলা ও পুরুষ গাছের ছায়াতে বসে ছিলো। তাদের উপরে এসে পড়ে গাড়িটি। সোজা একজনে কে পিষে আরো বেশ কিছুটা এগিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি টি। আহতদের টহলরত পুলিশের গাড়িতে তুলে আনা হয়। হাসপাতালে একজন কে মৃত বলে ঘোষনা করে। বাকিরা গুরুতর জখম, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধিন।


