নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:-অনুব্রতকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করার পরই সক্রিয় হয়েছে বিজেপি। লাগাতার সভা, মিছিল করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আবারো ফের বাংলা দখল নিতে মরিয়া বিজেপি। তাই পঞ্চায়েত ভোটের আগে লাগাতার কর্মসূচির মাধ্যমে কর্মীদের মনোবল ফেরাতে চাইছে বিজেপি রাজ্য থেকে জেলা নেতৃত্ব। আজ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ৫নং অঞ্চল পালোইডাঙ্গা এলাকায় বিজয়া সম্মিলনী পালন করল সাঁকরাইল ব্লক ও অঞ্চল নেতৃত্ব।এদিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক ও রোহীনি মন্ডল বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মীলনী অনুষ্ঠান সভা ও কর্মসূচি পালন করা হয়, উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লকের বিজেপির রোহীনি মন্ডল সভাপতি ভূপেন কালন্দি , বিজেপির জেলা সদস্য ভিক্টর মাহাতো,ও সাঁকরাইল ব্লক বিজেপি নেতৃত্বরা! মূলত পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করছে ব্লক বিজেপি নেতৃত্ব!