ইতিহাসে আজকের দিনেশীর্ষ খবর

চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ পালন

নিউজ বাংলা টুডে ডেক্স: ভারতীয় চলচ্চিত্রের অগ্রগণ্য পরিচালকের অন্যতম মৃণাল সেনের আজ জন্মশতবার্ষিকীর সূচনা। সারা বিশ্বের সঙ্গে দেশ ও রাজ্যের চলচ্চিত্র প্রেমীরা বর্ষব্যাপী নানা কর্মসূচি নিয়েছেন। ১৯২৩ সালের আজকের দিনে অধুনা বাংলাদেশের ফরিদপুরে মৃণাল সেনের জন্ম।

মহান এই চলচ্চিত্রকারকে স্মরণ করতে আজ সন্ধ্যায় সরলা রায় স্মৃতি প্রেক্ষাগৃহে মৃণাল সেন জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত থাকবেন বাংলাদেশের পরিচালক তানভীর মোকাম্মেল, অভিনেতা পরিচালক অঞ্জন দত্ত, মমতা শংকর প্রমূখ বিশিষ্টজনেরা। মৃণাল সেন জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলকাতার গোর্কি সদন এ মাসের ১৫ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রদর্শনী ও আলোচনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type