কেন্দ্রের বিজেপি সরকার প্রতিশ্রুতি পালন করেনি বলে, তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করেছে
নিউজ বাংলা লাইভ: উত্তরবঙ্গের চা বাগান নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতি পালন করে নি বলে, তৃণমূল কংগ্রেস প্রধান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পাল্টা অভিযোগ করেছেন। জলপাইগুড়ির মাল মহকুমার ক্রান্তি ব্লকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গতকাল তিনি বলেন, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ১৮২টি চা বাগান রয়েছে। লোকসভা নির্বাচনের আগে বন্ধ চা বাগান খোলারপ্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু তারা কথা রাখেনি। রাজ্য সরকারই বন্ধ চা বাগান খোলার উদ্যোগ নিয়েছে। তাঁর সরকারের উন্নয়নমূলক বিভিন্ন খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এই সব প্রকল্পের সুবিধা পেতে, কাউকে টাকা দেবার প্রয়োজন নেই।

