”আমার মেলা”অনুষ্ঠান শুরু হল রতুয়া থানার স্কুল প্রাঙ্গন মাঠে

নিজস্ব প্রতিনিধি, মালদা: রতুয়া থানার স্কুল মাঠ প্রাঙ্গনে “আমার মেলা” অনুষ্ঠিত হলো। গত পাঁচ দিন ধরে চলা এই মেলাটি বুধবার রাতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

সেখানে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। রতুয়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গনের উদ্যোগে মূলত এই মেলাটির আয়োজন করা হয়েছিল। যেখানে বিভিন্ন ধরনের বই এবং শিক্ষা ব্যবস্থার ওপরই নানান ধরনের স্টল তৈরি করা হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মেলায় উপস্থিত হয়েছিলেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ বিশিষ্ট জনেরা। নানান কর্মসূচি এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার মেলা শেষ হয়।


