আগ্নেয়াস্ত্র পাচারের চেস্টা বিহার-বাংলায়! গ্রেপ্তার দুই
পার্থ ঝা, মালদা: বিহার থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র পাচারের আগেই দুই পাচারকারীকে গ্রেপ্তার করল ভুতনী থানার পুলিশ।জানা গেছে, ধৃতদের নাম জামিল আক্তার(৩৩) এবং আব্দুল রহিম(২৩)।মঙ্গলবার রাতে গোপন সূএে খবর পেয়ে ভুতনীর বাবলাবনা এলাকায় অভিযান চালাই পুলিশ।সেখান থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে ভুতনি থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয় বলে জানা গেছে।পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নিদিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার মালদা জেলা আদালতে পাঠায় ভুতনী থানার পুলিশ।

