‘আগে ঘর সামলান পরে শুভেন্দুর সমালোচনা করবেন’ ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে হার নিয়ে বিস্ফোরক কুনাল!
তমলুক লোকসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও তমলুক ও কাঁথি আসনে হার হয়েছে রাজ্যের শাসকদলের। এয় প্রেক্ষাপটে এবার তা নিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ।
মঙ্গলবার তমলুকের নিমতৌড়ি স্মৃতি সৌধে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায়, এদিন কুনাল বলেন, ২৯টা কেন্দ্রে সবুজ আবির উড়লেও কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রে তা হলো না সেটা আমাদের আফসোস। শুভেন্দু অধিকারীর সমালোচনা পরে করবো, আগে আমাদের ঘর সামলাতে হবে। ব্যর্থতা খুঁজতে হবে। যদি সবাই বড় নেতা হন তাহলে কেন জেতা হলো না দুটো আসন। কিসের জন্যই বা দুটো আসন যেতা গেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকলেও কেন, কেন, কেন, কেন, এই দুটো জেতা সম্ভব হয়নি।
বাকি ২৯টা আসনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প যেমন পেয়েছে কাঁথি তমলুকেওতো একইভাবে পেয়েছে তাহলে এই দুটো সিট কেন জেতা গেল না। কিছু কিছু জায়গায় আমাদের ভুল হয়েছে। আমি ঠিক না আপনি ঠিক, এই বিচার করতে গিয়ে আমরা খাল কেটে কুমির নিয়ে চলে এসেছি। এই ইগো রাখা যাবে না। একুশে জুলাই জনস্রোত করুন, তারপরে দেখবেন পুরো খোলনলচে পাল্টে ফেলা হয়েছে।

