আগামী তিনদিনে পড়বে সর্বোচ্চ শীত! বঙ্গজুড়ে হুড়মুড়িয়ে নামছে পারদ

নিউজ বাংলা টুডে ডেস্ক: আজ মরশুমের সবচেয়ে শীতলতম দিন। তবে আগামী দিন হতেই পারে আরও বেশি শীতলতম! ২৪ ঘন্টায় বঙ্গের কয়েকটি জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা।

নতুন বছরের শুরু থেকেই শীতের সমস্ত রেকর্ড ছাপানোর সম্ভাবনা রয়েছে প্রবল! এই তিন দিনে প্রায় ৩-৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে পারে, এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সঙ্গে বইতে পারে শীতল হাওয়া।

গোটা বঙ্গজুড়েই হুরমুড়িয়ে নামছে পারদ, সঙ্গে পড়েছে জাঁকিয়ে শীত। ডিসেম্বরের শেষ থেকেই বঙ্গ কাঁপছে হাড় কাঁপানো ঠান্ডায়। তবে এই তিন দিনে আবারো পারদ থাকবে নিম্নমুখী জানিয়েছে মৌসম ভবন।

মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর- এই তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনে আরও অনেকটাই নামবে পারদ এমনটাই অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের।আজ কলকাতায় তাপমাত্রা থাকবে ১৩ – ১৪ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। অর্থাৎ অন্যান্য জেলাগুলিতে যা কমে দাঁড়াতে পারে প্রায় ১২-১০ ডিগ্রিতে।

কলকাতায় তাপমাত্রা আরো ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেড কমতে পারে এই তিন দিনে। ঠিক একইভাবে কলকাতার পাশাপাশি অন্যান্য জেলা গুলিতেও তাপমাত্রা কমবে বেশ খানিকটাই।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিনদিনে ঠান্ডা পড়বে আরো অনেকটাই। কলকাতায় তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বছরে উত্তরবঙ্গের তাপমাত্রা ভাঙতে পারে সমস্ত রেকর্ডকে। আবহাওয়াবিদদের একাংশের মতে উত্তরবঙ্গের তাপমাত্রা নেমে দাঁড়াতে পারে প্রায় ৮-৯ ডিগ্রী সেন্টিগ্রেডের মধ্যে।

যদিও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কমবে শীত। বাড়তে পারে তাপমাত্রার উষ্ণতা।


