রাজনীতিরাজ্যশীর্ষ খবর

অনন্ত মহারাজকে রাজ্যসভায় বিজেপি পার্থী হওয়ার প্রস্তাব কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের

নিউজ বাংলা লাইভ: বিজেপি, এরাজ্য থেকে গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছে বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আজ অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে এসংক্রান্ত প্রস্তাব দেন। অনন্ত মহারাজ সেই প্রস্তাব গ্রহন করেছেন বলে জানা গেছে। পরে নিশীথ প্রামাণিক সাংবাদিকদের বলেন

দল এমন একজন লোককে রাজ্যসভায় চায়, যিনি কোচবিহারের মানুষের কথা ভাববেন। উল্লেখ্য, আগামী ২৪শে জুলাই এরাজ্য থেকে রাজ্যসভার ৬ টি আসনে নির্বাচন ও একটি আসনে উপনির্বাচন হবে। ১৩ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *