দীর্ঘ দু বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি। স্থানীয় বিধায়ক, কর্তপক্ষকে বার বার বলার পরে শ্রমিকদের আবেদনে সাড়া না মেলায় শনিবার সকাল থেকে এখনো অব্দি মহিষাদল ব্লকের গেঁওখালীতে জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল কর্মরত শ্রমিকরা।
পূর্ণেন্দু গিরি নামে এক শ্রমিক জানান, ” গত ২০২৩ সালে ৩১ ডিসেম্বর সিওডি হয়েছিলো। তারপর একাধিকবার সিওডির আবেদন জানানো হলেও তার সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ সমিল হতে হয়েছে। কর্তৃপক্ষ যদি আমাদের আবেদনের মান্যতা না দেয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের বিক্ষোভ চলতে থাকবে। এখন পরিষেবা চালু রেখে বিক্ষোভ চলছে।পরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চলবে যদি আমাদের দাবি গুলির মান্যতা দেওয়া না হয়।”
বিক্ষোভের কারনে গেট বন্ধ করে রাখায় কর্তৃপক্ষ প্ল্যান্টে প্রবেশ করতে পারেনি। সেখ আবুল কালাম আজাদ জানান, ” আমরা কারখানা টেকনিক্যাল বিষয়টি দেখি। আমাদের কারখানার ঢুকতে দেওয়া হয়নি। বেশকিছু গুরুত্বপূর্ণ মিটিং ছিলো। কারখানায় ঢুকতে না পারায় মিটিং করতে পারলাম না। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।”
ঘটনাস্থলে পুলিশ এলেও শ্রমিকেরা গেটের সামনে বসে বিক্ষোভ জারি রেখেছে।