কড়া নিরাপত্তায় শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা!
নিউজ বাংলা ডেস্ক:আজ থেকে শুরু ছাত্র-ছাত্রীদের জীবনে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষা। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না আদর্শ শিক্ষায়তনে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা।

জানা যায় পরীক্ষা শুরু হবে ৯.৪৫ মিনিট থেকে এবং শেষ হবে বেলা ১.১৫ তে।এই পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯০ জন এবং পার্শ্ববর্তী ৮টি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

