নিউজ ডেস্ক, নন্দকুমার: স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে এক যুবক মদপ্য অবস্থায় শিক্ষক-শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠে। বুধবার দুপুর তিনটে নাগাদ হঠাৎ করে স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকির অভিযোগ।
শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন স্কুলের মধ্যে প্রধান শিক্ষক থাকলেও সেই মুহূর্তে কোনো পদক্ষেপ নেননি কেন। শিক্ষক শিক্ষকরা বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করলে উত্তর না মেলায় এবং নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধান শিক্ষকে রুমের মধ্যে আটকে রেখে প্রধান শিক্ষককের রুমের সামনে অবস্থান বিক্ষোভে শিক্ষক শিক্ষিকারা।
এই ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জড়িয়েছে। এখন পর্যন্ত অবস্থান বিক্ষোভে রয়েছেন শিক্ষক শিক্ষকরা। ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম সেক সরিফ, বাড়ি মল্লিকচক গ্রামে। নন্দকুমার থানার ওসি অমিত দেব জানিয়েছেন এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পড়েনি।
স্কুল পরিচালন কমিটির সভাপতি বিষ্ণুপদ বাগ জানান, ঘটনাটি যখন ঘটে প্রধান শিক্ষক আমাকে ফোন করেছিল। আমি তখন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিলাম। সভাপতি মহাশয়ের দাবি ঘটনাটি প্রধান শিক্ষককের মদতে হয়েছে। প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছেন। অপর দিকে প্রধান শিক্ষক তারাপদ শিট এর বলেন পরিকল্পিত ভাবে ফাঁসানো হচ্ছে।