ব্রেকিং নিউজভগবানপুর

বাড়িতে বসত মদের আসর, প্রতিবাদ করায় শাশুড়িকে মেরে ঝুলিয়ে দেওয়া অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,ভগবানপুর:-শাশুড়িকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ভগবানপুর থানার কাকরা গ্রামে বাড়ির মধ্য এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। বৃদ্ধার নাম রানীবালা খাটুয়া। বয়স ৭৮ বছর। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ভগবানপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বহিরাগতদের নিয়ে বাড়িতে মদের আসর বসাতেন গৃহবধূ। তারই প্রতিবাদ করতেন শাশুড়ি। আর সেই কারণেই পথের কাঁটা সরাতে শাশুড়িকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন গৃহবধূ। অভিযোগ আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type