ব্রেকিং নিউজমালদা

পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের।

নিজস্ব প্রতিনিধি,মালদহ:-মর্মান্তিক মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে মালদার গাজোর জাতীয় সড়ক এলাকায়।পরিবার ও স্থানীয় সূএে জানা গেছে,মৃত বৃদ্ধের নাম মলিন বর্মন(৫৮)।মঙ্গলবার সকাল নাগাদ নিজের জমিতে চাষ করতে যায ওই ব্যক্তি।জমির কাজ শেষ করে পায়ে হেঁটে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন।সেই সময় বালুরঘাট থেকে মালদাগামী একটি মোটর বাইক দ্রুতগতিতে এসে বৃদ্ধকে পিছন থেকে সজরে ধাক্কা মারে।ফলে ঘটনাস্থলে ছিটকে পরে গুরুতর আহত হয় ওই বৃদ্ধটি।স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তরিঘরি আহত ব্যক্তিকে গাজোল গ্রামীণ হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *