অনাস্থা টানাপোড়েনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধান নির্বাচন।
নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ি:-অনাস্থার মধ্য দিয়ে অনেক টানাপোড়েনের পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচনের মধ্য দিয়ে প্রধান নির্বাচিত হল কেশিয়াড়ী ব্লকের বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতে। বিজেপির প্রধান ছিলেন রুমি বেরা গিরি। তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী প্রধান অপসারণ ও বহাল থাকার প্রক্রিয়া চলেছে বহুদিন। সংবাদ শিরোনামে বার বার এসেছিল সেই বিষয়। অবশেষে ১৯ শে জুলাই মঙ্গলবার কেশিয়াড়ী ব্লকের জয়েন্ট বিডিও র উপস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন পাখি রাউৎ। কেশিয়াড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ জানান, সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে প্রধান নির্বাচিত হলেন পাখি রাউৎ। নতুন দায়িত্ব পেয়ে প্রধান পাখি রাউৎ জানান, নতুন দায়িত্ব পেয়ে মানুষের কাজ করব। দলের সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়ন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া দিয়েছেন নব নির্বাচিত প্রধান।

