কল্যাণীর এইম্সে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে CID।
নিজস্ব প্রতিনিধি,কলকাতা:-কল্যাণীর এইম্সে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে, CID আধিকারিকরা আজ দুপুরে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতে পৌঁছন। তাঁর মেয়ে মৈত্রী দানাকে, এইম্সে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। এক মহিলা আধিকারিক সহ CID-র সাতজনের দল, নীলাদ্রিশেখর দানার বাঁকুড়া শহরের কানকাটার বাড়িতে পৌঁছন। তাঁর মেয়েকে প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।


