এগরাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ নিয়ে তুমুল উত্তেজনা।

নিজস্ব প্রতিনিধি,এগরা:-দলের সুপ্রিমো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে ভাইস চেয়ারম্যান পদে অন্য জনকে নিয়োগ নিয়ে তুমুল উত্তেজনা পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভায়। পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি উত্তেজনা। গ্রেফতার এক তৃণমূল কর্মী। তুমুল বিক্ষোভ চলছে পুরসভার সামনে তৃণমূলের ফ্ল্যাগ হাতে।উল্লেখ্য এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়েক ও ভাইস-চেয়ারম্যান 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাহুর নাম পাঠিয়েছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি সহ জেলা নেতৃত্ব দের সামনে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র দলনেত্রীর নির্দেশমতো ঘোষণা করেছিলেন ভাইস চেয়ারম্যান হিসেবে জন্তু সাহূর নাম। কিন্তু সেই ঘোষণাকে অমান্য করে দীর্ঘ ৭২ দিন পর আজকে জয়ন্ত সাহুকে ভাইস-চেয়ারম্যান না করে 5 নম্বর ওয়ার্ডের সোমা চক্রবর্তী কে ভাইস চেয়ারম্যান করলেন চেয়ারম্যান স্বপন নায়েকের গোষ্ঠী। অভিযোগ চেয়ারম্যান পৌরসভাকে নিজের কুক্ষিগত করবার জন্য নিজের মন মত লোককে ভাইস চেয়ারম্যান করলেন দলের নির্দেশ অমান্য করে। তারই প্রতিবাদে তুমুল বিক্ষোভ চলছে এগরা পৌরসভার সামনে তৃণমূল কংগ্রেসের জয়ন্ত সাহুর অনুগামীদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type