বীরভূমের কাচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর এবার পৌঁছে গেলেন মুম্বাই ।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :: বীরভূমের কাচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর এবার পৌঁছে গেলেন মুম্বই। সেখানেই তিনি একটি নতুন গান রেকর্ডিং করার জন্য পাড়ি দিয়েছেন। নতুন সেই গান রেকর্ডিং করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা আগামী এক মাসের মধ্যে রিলিজ হবে। কাচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর বীরভূমের একটি জনপ্রিয় মিউজিক সংস্থা গোধূলি বেলা মিউজিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই নতুন গানটির লিস্ট করতে চলেছেন। তার নতুন গানটি হল ‘আমার নতুন গাড়ি।’

