তমলুকব্রেকিং নিউজ

তাম্রলিপ্ত পৌর নির্বাচনের দামামা বাজতেই দেওয়াল লিখন শুরু করল তৃনমূল কংগ্রেস।

নিজস্ব প্রতিনিধি, শ্রীকৃষ্ণ মাইতি :কলকাতা কর্পোরেশনের ভোট শেষ হতেই, তাম্রলিপ্ত পৌরভোটে দামামা বেজে গেল। পুরো ভোটকে কেন্দ্র করেই দেওয়া লিখন এবং প্রচার শুরু করল তমলুক শহর তৃনমূল কংগ্রেস। কলকাতা কর্পোরেশন নির্বাচন শেষ হতেই। বৃহস্পতিবারই নির্বাচন কমিশন ঘোষণা করেছেন ২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারী যেসমস্ত পুরসভার মেয়াদ উর্তিন হয়েছে সেই সমস্ত পুরসভার নির্বাচন হবে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি ও এগরা পুরসভায় নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারীতে।

নির্বাচন কমিশনের ঘোষণার পরেই প্রস্তুতি শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। ইতিমধ্যেই তাম্রলিপ্ত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডেও দেখা গেল ভোটের প্রস্তুতি। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার আগেই দেওয়াল লিখনে মেতে উঠেছে তমলুক শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া, তৃপ্তি বর্মন খাড়া সহ কর্মী সমর্থকরা। তবে প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ার কারণেই দেওয়ালে শুধু জোড়াফুল আকার মাধ্যমে দেওয়াল লিখন সারছে তারা। সেইসাথে তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে তাম্রলিপ্ত পৌরসভা ৭,১৩,১৪ ওয়ার্ড কমিটির পরিচালনায় বর্গভীমা মন্দীরের নিকট একটি পথসভা করা হয়, এদিন বেশি কয়েকজন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার এবং মহিলা মোর্চার কর্মী সমর্থকরা তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। এদিনের পথ সভায় উপস্থিত ছিলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির চঞ্চল কুমার খাড়া, পৌরসভার পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ন রায়, দিব্যেন্দু রায়, দেবশ্রী মাইতি সহ দলীয় কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *