খেজুরিপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

বিধানসভা ভোটের আগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, খেজুরিতে বজরং দলের সমর্থকের দোকানে আগুন,অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে,

বিধানসভা ভোটের আগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, খেজুরিতে বজরং দলের সমর্থকের দোকানে আগুন,অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে,

নিজস্ব: প্রতিনিধি খেজুরি পূর্ব মেদিনীপুর

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতি। খেজুরি বিধানসভার বারাতলা অঞ্চলের পানখাই এলাকায় বিজেপির বজরংবালি পতাকা ও এক বজরং দলের সমর্থকের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

গতকাল ওই এলাকায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ ও তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালী’ মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

অভিযোগ, গভীর রাতে বজরং সমর্থক অনল মণ্ডলের দোকানে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হয়। আগুনে দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি বাড়ি ও আশপাশের একাধিক বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *