পাঁশকুড়ার পুরসভার পুর প্রশাসক নন্দ মিশ্রকে সরিয়ে দেওয়া হলো
নিজস্ব: প্রতিনিধি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর জেলায় সরিয়ে দেওয়া হলো পাঁশকুড়া পুরসভার পুর প্রশাসক নন্দ মিশ্রকে। তার জায়গায় পাঁশকুড়া পুরসভার নতুন প্রশাসক করা হলো তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদারকে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২২ সাল থেকে বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর চেয়ারপারসনের দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছিলেন বলে প্রবাসীর মত। কিন্তু আচমকা নন্দা মিশ্রকে পৌর প্রশাসকের পর থেকে সরিয়ে দেওয়ায় এলাকায় জোর জল্পনা শুরু হয়েছে। এস আই আর শুরুর আগেই এমন রদবদল। সে জায়গায় দায়িত্ব পেলেন তমলুকের মহকুমাশাসক দিব্যেন্দু মজুমদার। রাজ্য সরকারের কেন এমন সিদ্ধান্ত এই নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক নেতৃত্ব কে সরিয়ে প্রশাসনিক অধিকারীক কে দায়িত্ব দেওয়া হয়েছে।