টিকিট কেটেও ট্রেনে উঠতে না পারায় নন্দকুমার স্টেশনে যাত্রী বিক্ষোভ,ঘটনাস্থলে রেল পুলিশ
নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: ট্রেনে উঠতে না পেরে নন্দকুমার স্টেশনে যাত্রী বিক্ষোভ,নন্দকুমার দিঘা গামী ট্রেনের সময় ছিল সকাল ৯ টা ১৫ এ, যাত্রীদের অভিযোগ ট্রেন এসেছিল পুরো যাত্রী বোঝাই হয়ে,টিকিট কেটেও তারা উঠতে পারেন নি ট্রেনে।
ট্রেনের টিকিট না কাটলে ফাইন করা হয়। টিকিট কাটার পর ট্রেন না দিলে ট্রেনের কি ব্যবস্থা হওয়া উচিত প্রশ্ন যাত্রীদের।পরের ট্রেন ছিল সকাল সাড়ে ১১ টায়।
যাত্রীদের বড় প্রশ্ন তাদের টাকা ফেরত দেওয়া হোক না হলে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক।ঘটনার পর ১২ টায় অন্য একটি ট্রেনের ব্যবস্থা করা হয়,তখন যাত্রীদের বিক্ষোভ ওঠে।