Breakingকোলাঘাটব্রেকিং নিউজশীর্ষ খবর

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পুলিশি তৎপরতায় উদ্ধার ৮০০ কিলো বাজির মশলা

নিউজ বাংলা ডেস্ক : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াগ গ্রামে বাজী পাড়ায় চললো পুলিশি তল্লাশি। কোলাঘাট থানার ওসি রাজকুমার কুন্ডু ও সি আই তমলুকের নেতৃত্বে রাত ১০ টায় পয়াগ গ্রামের বাজী পাড়ায় হানা দেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘন্টাদেড়েক তল্লাশি চালায়।

বেশকয়েকটি আতসবাজি কারিগরের বাড়ি থেকে প্রায় ৮০০ কেজি বাজীর মশলা ও উপকরণ উদ্ধার করে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় কিছু দিন আগেই এই প্রয়াগ গ্রামেই বিশাল বিস্ফোরণে উড়ে গিয়েছিল আসত বাড়ি।তবে গত দুদিন আগে দক্ষিন ২৪ পরগনায় বাজী বিষ্ফোরনের ঘটনার পর এই পূর্ব মেদিনীপুর জেলাতেও পুলিশি সক্রিয়তা লক্ষ্য করা গেলো। তবে আজ কেউ গ্রেফতার হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *