নিমতৌড়িতে বলাইপণ্ডাগামী বাস দুর্ঘটনা!
নিউজ বাংলা ডেস্ক : প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এলাকায় আজ দুপুর দুটো নাগাদ বলাইপণ্ডাগামী একটি বাস এসে ধাক্কা মারে বলাইপণ্ডা তমলুক রাজ্য সড়কের পাশে এক জামা কাপড়ের দোকানে।ভেঙ্গে যায় দোকানের একাংশ,ভেঙ্গে গিয়ে বাসটি এডবেস্টারে চালের মধ্যে আটকে যায় ওই সময় ওই দোকান বন্ধ ছিল। জানা যায় বাসটি নিমতৌড়ি থেকে বলাইপন্ডার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ঠিক সেই সময়ই যাত্রী বোঝাই ওই বাসটি হঠাৎ করে দ্রুতগতিতে থাকায় দুর্ঘটনা কবলে পড়ে।

ঠিক ওই সময় এক মহিলা সাইকেল নিয়ে যাচ্ছিল সেই সময়ই আচমকায় মহিলার আঘাত লাগে প্রশাসনের উদ্যোগে ওই মহিলাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বাসে থাকা যাত্রীদের কোন হতাহতের খবর নেই। এলাকায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাসটিকে এডবেস্টারের চালের নিচ থেকে বের করা হয়।

