Breakingব্রেকিং নিউজ

একই গ্রামের ২ পাড়ায় মাইক বাজানোকে কেন্দ্র করে গণ্ডগোল !

নিউজ বাংলা ডেস্ক : একদিকে চন্ডী পূজার অনুষ্ঠান অপরদিকে ঈদের মাইক বাজছে তারস্বরে। গ্রামের দুই পাড়ার অনুষ্ঠানে মাইক বাজানো কে কেন্দ্র করে প্রায় ১০ জনকে ছুরির কোপ। বাড়িঘর ভাঙচুরের অভিযোগ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ভূপতিনগর থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় স্থানীয় মুকবেড়িয়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দিলেও চিকিৎসাধীন রয়েছে তিনজন। গুরুতর অবস্থায় দুজনকে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার দক্ষিণ বড়বড়িয়া গ্রামে। চন্ডী পুজো চলছিল, সেই পুজো চলাকালীন পাশেই ঈদ উপলক্ষে তারস্বরে ডিজে বাজাচ্ছিল এক সম্প্রদায়ের মানুষ।

 

অভিযোগ- চন্ডী পূজা অনুষ্ঠানের ক্লাব কর্মকর্তারা গিয়ে ডিজে’র সাউন্ড কমাতে বললে, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বচসা শুরু হয়। তখনই অতর্কিতভাবে লাঠি ও ছুরির আঘাত হানে এক পক্ষ আরেক পক্ষকে। এই ছুরি ও লাঠির আঘাতে গুরুতরভাবে যখম হয় গ্রামের ১০ জন বাসিন্দা, তাদেরকে প্রত্যেককে মুগবেড়িয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে ওই ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে ২ জন কে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, বর্তমানে সেখানে তারা চিকিৎসারত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা যথেষ্ট উত্তপ্ত রয়েছে।

তবে পুলিশ সূত্রে খবর- দুটি পাড়ার মধ্যে মাইক বাজানো কে নিয়ে গন্ডগোল শুরু হয়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে কোন ধরনের ধারালো অস্ত্র বাজেয়াপ্ত হয়নি। লাঠির আঘাতে কয়েকজনের মাথা ফেটেছে।

তবে এই ঘটনায় এলাকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সম্পূর্ণ দোষ চাপতেছে বর্তমান রাজ্যের শাসক দলের উপর। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

অপরদিকে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা বলেন- দুটি পাড়ার মধ্যে মাইক বাজানোকে নিয়ে গন্ডগোল হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ এই ঘটনায় সাতজনকে আটক করেছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *